1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

গাজীপুরে নতুন ২৭০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে ২৬ জুলাই ২৫৭ জন, ২২ জুলাই ২১৮ জন, ১৮ জুলাই ২৮৪ জন, ১৬ জুলাই ২৪৫ জন, ১৫ জুলাই ২৫২ জন, ১৩ জুলাই ২৫৬ জন, ৯ জুলাই ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন এবং ৭ জুলাই ২২০ জন শনাক্ত হয়েছিল।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫০৫ নমুনা পরীক্ষা করে ২৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১৫৩ জন, কালীগঞ্জে ৫৪ জন, কালিয়াকৈরে ১৮ জন, কাপাসিয়ায় ৩২ জন ও শ্রীপুরে ১৩ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত এ জেলায় এক লাখ ২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ হাজার ২৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১০ হাজার ৬৮২ জন, কালীগঞ্জ উপজেলায় ১২৭৮ জন, কালিয়াকৈরে ১৮২৬ জন, কাপাসিয়ায় ১২৮৪, শ্রীপুরে ২১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খায়রুজ্জামান জানান, এ পর্যন্ত জেলায় ৩২৬ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫৯০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com