1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে। হামাসের সঙ্গে লড়াইয়ে অন্তত পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী ওই পাঁচ সেনার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। ওই এলাকায় হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার হামাস সদস্যদের সঙ্গে লড়াইয়ের সময় ওই পাঁচ সেনা নিহত হয়েছেন। তবে কী কারণে তারা মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরাইলি বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করেন গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিন গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এরপর গত ২৭ অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল, আকাশ ও সমুদ্রপথে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তখন থেকে এই পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত ২৭৮ সেনা নিহত হয়েছেন।

গত কয়েক দিন ধরে গাজার উত্তরাঞ্চলে হামাসের সদস্যদের সঙ্গে ইসরাইলি বাহিনীর লড়াই ব্যাপক তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে সম্প্রতি আবারও সংগঠিত হচ্ছে। যে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com