1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

গাজায় যুদ্ধবিরতি আদেশ জারি করতে পারে আইসিজে, দাবি রিপোর্টে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আদেশ জারি করতে পারেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরনা।

বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার অনুরোধে আইসিজে ওই নির্দেশ জারি করতে যাচ্ছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো ধারণা করছে।

ইসরায়েলি সেনারা যখন গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন জোরদার করেছে তখন দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নির্দেশ জারির অনুরোধ জানিয়েছে।

আইসিজেকে দক্ষিণ আফ্রিকা বলেছে, রাফা শহরে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেইসাথে ওই শহর দিয়ে মিশর হয়ে গাজা উপত্যকার জন্য ত্রাণের সবচেয়ে বড় চালান প্রবেশ করে। এ অবস্থায় রাফায় ইসরায়েলি আগ্রাসন গাজাবাসীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না।

এদিকে ইসরায়েল ও হামাস কয়েকদফা আলোচনায় বসার পরও এখনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আরও প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র: ইরনা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com