1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৪৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: উত্তর গাজার বেত লাহিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে পৃথক ইসরায়েলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই জনবহুল ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এর কিছু সময় পরে আরেক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হন।

এ ঘটনায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। তীব্র হামলার জেরে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, বেত লাহিয়া এবং জাবালিয়াকে উত্তর গাজার দুটি প্রধান নগর কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সেখানে আশ্রয় নিতে এসেছে। এসব বেসামরিক মানুষ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, আমাদের চোখের সামনে এমন গণহত্যায় গাজার সব মানুষ মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, বেত লাহিয়ায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তারপরও তারা আন্তর্জাতিক আইনের কোনো পরোয়া না করে হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, গাজায় ধ্বংস্তুপের মধ্যে যে গুটিকয়েক হাসপাতাল কোনো রকম সচল রয়েছে, তার মধ্যে কামাল আদওয়ান হাসপাতালেও নিষ্ঠুর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৮৪৭ জন নিহত এবং এক লাখ ৫৪৪ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com