1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

গাজায় ইসরাইলি সেনা নিহত, ৩ জিম্মির মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরাইলের সেনাবাহিনী।

শুক্রবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার।

খবর অনুসারে, নিহত সেনা প্যারাট্রুপার্স ব্রিগেডের সিগন্যাল কোম্পানির সার্জেন্ট বেন অভিশায় (২০)। তার মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের স্থল অভিযানের সময় নিহত সেনার সংখ্যা ২৮০ জনে দাঁড়িয়েছে।

এদিকে নিহত ৩ জিম্মিরা হলেন- শানি লোক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন্তার। এই তিনজন গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভালে নিহত হন। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভাল। হামাসের হামলায় ওই ফেস্টিভালে ৩৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। ওইদিন হামাসের হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মরদেহ উদ্ধারের পর বলেন, প্রতিরক্ষা বাহিনীর তিনজন জিম্মির মরদেহ উদ্ধারের খবরে আমি মর্মাহত। আমার স্ত্রী সারা এবং আমি তাদের পবিরারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের সব জিম্মিকে ফেরাব— জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ছেলে ও মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com