1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

গরমে স্বস্তির খবর, বিকালের মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস দেশবাসীর। তবে এবার স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদফতর। আজ সোমবার বিকালের মধ্যেই দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সাগরের গভীর নিম্নচাপও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসবের মধ্য দিয়ে সারা দেশে গরম কমে আসতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ইয়াস’।

আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বুধবার বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আসতে পারে। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আমরা ধারণা করছি।’

তিনি বলেন, রবিবার বিকালে নাগাদ নিম্নচাপটির গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে ওড়িশার দিকে রয়েছে। এভাবে যেতে থাকলে বাংলাদেশে এর কম প্রভাব থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটির কারণে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বাতাস গিয়ে ঘূর্ণিতে জড়ো হচ্ছে। এতে আকাশে হালকা মেঘের আস্তরণ তৈরি হয়েছে। আটকে থাকছে সূর্যের তাপ। সঙ্গে জলীয় বাষ্প গরমের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।

আজকের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বাতাস ও বৃষ্টি বেড়ে গরম কমে আসতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com