1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

গরমে চোখের কাজল লেপ্টে যায়, জেনে নিন করণীয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চোখের সাজে কাজল যেন নারীকে আরো দিগুণ আকর্ষণীয় করে তোলে। তাই কাজল সব নারীরই অনেক পছন্দের একটি প্রসাধনী। কাজল ছাড়া সাজ পূর্ণতা পায় না।

তবে চোখে কাজল দিলে কিছুক্ষণ পর যে এভাবে লেপ্টে যেতে থাকে, এই সমস্যার কি সমাধান নেই? নিশ্চয়ই আছে। তবে সেই সমাধানগুলো আপনার জানা থাকতে হবে। তখন আর কাজল দিলেও লেপ্টে যাওয়ার ভয় থাকবে না। কাজল চোখে সারাদিন ঘুরে বেড়ালেও একটুও ম্লান হবে না সৌন্দর্য। চলুন তবে জেনে নেয়া যাক গরমে চোখের কাজল লেপ্টে যায় করণীয়-

ক্রিম ব্যবহার

চোখে কাজল পরার আগে হালকা হাতে চোখের চারপাশে সামান্য ক্রিম মাসাজ করে নিন। খেয়াল রাখবেন য্নে ক্রিম ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে যায়। এর ফলে আপনার ত্বকের অতিরিক্ত তেল দূর হবে। এরপর নিশ্চিন্তে কাজল দিন চোখে। লেপ্টে যাওয়ার ভয় একদমই থাকবে না।

আইস ব্যাগ

কাজল দেওয়ার আগে আইস ব্যাগ দিয়ে চোখের চারপাশে কিছুক্ষণ মাসাজ করে নিতে পারেন। এরপর শুকনো কাপড় দিয়ে চোখের চারপাশ মুছে নিন। এবার পছন্দের কাজল দিন চোখে। এতে দীর্ঘসময় ভালো থাকবে কাজল।

ভেতরের কোণ এড়িয়ে চলুন

সাধারণত আমাদের চোখের ভেতরের কোণে পানি থাকে। তাই কাজল দেওয়ার সময় চেষ্টা করুন চোখের ভেতরের কোন এড়িয়ে যেতে। কারণ ভেতরের কোণে কাজল দিলে তা লেপ্টে যাওয়ার কয়েক গুণ ভয় বেড়ে যায়। চোখের নিচে ও উপরে ওয়াটার লাইন ব্যবহার করুন। এতে কাজল দেওয়া সহজ হবে।

ওয়াটারপ্রুফ আইলাইনার

চোখে কাজল দেওয়ার পর ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করতে হবে। এতে কাজল লেপ্টে যাওয়ার ভয় কমবে অনেকটাই। এছাড়া চোখে কাজল দেওয়ার পর তার উপরে হালকা পাউডার ব্যবহার করতে পারেন। এতেও কাজল দীর্ঘ সময় ভালো থাকবে।

স্মাজপ্রুফ কাজল

বাজারে পাওয়া যায় স্মাজপ্রুফ কাজল। এই কাজল চোখে দিলে লেপ্টে যাওয়ার ভয় থাকে না। লেপ্টে যাওয়া এড়াতে ব্যবহার করতে পারেন এ ধরনের কাজল। তবে এক্ষেত্রে কাজল কেনার বাজেট কিছুটা বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com