1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা

গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষায় একসাথে কাজ করার আহ্বান : কফিল উদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া সামনে আমাদের কোনো পথ নেই। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং রোডের বড় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি সাধারণ মুসল্লি ও স্থানীয় মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি জনগণের সাথে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন হোক, যেখানে থাকবে জবাবদিহিতা ও ন্যায়বিচার।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে শুধু রাজনৈতিক পরিবর্তনই হবে না, বরং দুর্নীতি কমবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কফিল উদ্দিন আহমেদ পরিবেশ রক্ষায়ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি লিফলেট বিতরণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনেও বিএনপি জনগণকে সঙ্গে নিতে চায়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com