1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৪১ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি : খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত শিক্ষককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা বিরোধ এবং কয়েকদিন ধরে কতিপয় সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে হেটে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলযোগে দু’জন ব্যক্তি এসে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাটুর উপরে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর মিত্র জানান, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সকল বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। আসামিদের আটকে অভিযান শুরু হয়েছে বলে এ প্রতিবেদককে তিনি আরও জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com