1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৭৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ব : স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে খুব কম দামে ১৫ মিলিয়ন টিকা (দেড় কোটি) কিনবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামলের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে ২ মিলিয়ন উপহার হিসেবে দিয়েছে চীন। বাকি ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিনসহ মোট ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিত থাকেন খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে।

কেমন মূল্যে টিকা কেনা হবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আগের চেয়ে কম দামে কেনা হবে। তবে টেকনিক্যাল কারণে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। এর আগে এসব কারণে দেরি হয়েছিল। তবে আপনারা নির্দিষ্ট করে কিছু জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com