1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

খাল পরিষ্কার অভিযানে আমিনুল হক: জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কে কাজ করলো আর কে করলো না সেটা আমি দেখবো না। আমি দেখবো আমি নিজে কাজ করছি কিনা, আমার কাজ কতটা আপ-টু-দ্য-মার্ক হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তিতে থাকতে পারবো। – এভাবেই নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা আমিনুল হক।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত স্হানীয় প্যারিস রোডের পাশ্ববর্তী খাল পরিষ্কার কর্মসূচিতে নেতৃত্বদানকালে তিনি বলেন, একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো।

আমিনুল হক আরও বলেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। খাল পরিষ্কার চলবেই। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।

স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।

খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com