1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

খালেদা জিয়া সোমবারের মধ্যেই করোনা টিকা পেতে পারেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী রোববার বা সোমবার করোনা ভাইরাসের টিকা পেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি বাসাতে থেকেই টিকা নেবেন নাকি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেবেন সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু তিনি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন কিনা, নাকি তাকে বাসাতেই টিকা নিতে হবে সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের ইচ্ছা বা অনুমতি অনুযায়ী।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের টিকা নেওয়ার এসএমএস পাওয়া গেছে। আশা করি, দুই থেকে তিন দিনের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন। ’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন, গত ১৯ জুন রাতে হাসপাতাল থেকে যে শারীরিক অবস্থায় তাকে বাসায় আনা হয়েছে বর্তমানেও তিনি সে রকমই আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com