1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে: গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র রক্ষা করেছিলেন শহীদ জিয়া, মাদার অব হিউম্যানিটি ছিলেন খালেদা জিয়া, সেই মাদার অব হিউম্যানিটি এখন রোগীর বেডে কাতরাচ্ছে। এবারের যুদ্ধ ক্ষমতা যাওয়ার জন্যে নয়,এ যুদ্ধ ভোটের অধিকার ফিরিয়ে পাবার জন্য। এই পার্লামেন্ট জনগণের নয়। আজ খালেদা জিয়ার চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। খালেদা জিয়ার মুত্যুর জন্য এ সরকার প্রস্তুুত, বিনা চিকিৎসায় যদি খালেদা জিয়া মারা যায়, তাহলে শেখ হাসিনাকে ছাড়বে না জনগণ। খালেদা জিয়ার মুক্তি না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে। মামলার ভয় দেখিয়ে আর লাভ নাই মামলায় ভয় নেই বিএনপির।

বুধবার বিকালে উপজেলার উথলী হাই স্কুল মাঠে দীর্ঘ ১১ বছর পর বগুড়া শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শিবগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আ. রাজ্জাক এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। এতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা এ এইচ এম ওবায়দুল রহমান চন্দন, ছাত্রদলের কেন্দীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা আলী আজগর হেনা, এম আর ইসলাম স্বাধীন প্রমুখ। দ্বীর্ঘদিন পর এই সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

এই সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নে ৮৫২ জন কাউন্সিলর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নেতা নির্বাচন করেন। এ ছাড়া উপজেলা পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডে মোট ৬৩৯ জন কাউন্সিলর তাদের নতুন নেতা নির্বাচিত করার প্রস্তুতি নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com