1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

খালেদা জিয়াকে জামিন দেয়া হবে সরকারের উত্তম কাজ: জাফরুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার (১৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি একজন চিকিৎসক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ্য বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার জন্য। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। সবদিক থেকে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরইমধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন। পুনরায় তার হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ নয়।

তিনি আরও বলেন, এ অবস্থায় খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামতো চিকিৎসা নেয়া। এখন সবচেয়ে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেয়া। তার শারিরীক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হবে সরকারের উত্তম কাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com