1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

খালেদা জিয়া মুক্ত হওয়া ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না: দুদু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা একে অপরের অনেক সমালোচনা করতে পারি। তবে ছাত্র আন্দোলন আর শ্রমিক আন্দোলন যদি গড়ে তোলা না হয় তাহলে আমরা মুক্তি পাবো না। ছাত্র ও শ্রমিক আন্দোলন গড়ে তুলতে পারলে মিলনের হত্যাকারীদের বিচার করতে পারবো। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। বেগম খালেদা জিয়া মুক্ত হওয়া ছাড়া দেশে কখনো গণতন্ত্র ফিরে আসবে না।

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডা. মিলন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আজ দেশনেত্রী (খালেদা জিয়া) সংকটাপন্ন অবস্থায় আছে। খুব কষ্ট লাগে, যার সাথে এত বছর ধরে রাজনীতি করছি তার জীবন সংকটাপন্ন অথচ আমরা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছি না।

তিনি বলেন, ১৯৬২ থেকে ১৯৮৯ যতগুলো আন্দোলন সব ছাত্ররা করেছে এবং সমাপ্তির দিকে নিয়ে গেছে। আর প্রবীণরা পেছনে থেকেছে। যারা ছাত্রনেতা আছে তাদের সমালোচনা করার জন্য নয়, এখন কেন জানি মনে হয় সেই সময়ের আন্দোলনের নায়করা ঢেকে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠান বর্তমান ছাত্র নেতারা আয়োজন করে আমাদেরকে ডাকবে। আমরাও ছাত্র অবস্থায় আমাদের সিনিয়রদেরকে ডেকে নিয়ে অনুষ্ঠান করে শিখেছি, তারপর আমরা ছাত্র আন্দোলন করেছি।

’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এ আলোচনা সভায় আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ফজলুল হক মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া আরো বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা হাবিবুর রহমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com