1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার

খালেদা জিয়ার সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিকে ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে। এই দেশ আমাদের, আমাদেরকেই গড়ে তুলতে হবে।

মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন। এদিন রাত পৌনে ৯টার দিকে খেলাফত মজলিসের কয়েকজন নেতাসহ হাসপাতালে যান মামুনুল হক। এ সময় খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে চেয়ারে বসে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তার সঙ্গে মামুনুল হকের বাবার (প্রয়াত শায়খুল হাদিস আজিজুল হক) সুসম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করেন।

খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন। অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের এ নেতা জানান, মঙ্গলবার সারা দেশে ছাত্র, জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে। শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক কাজে যুক্ত হয়েছে। রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজেও অনেকে যুক্ত হয়েছে। সর্বশেষ সোমবার রাত থেকে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে।

মানুষের জানমালের ক্ষতি খুব খারাপ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে যুক্ত, যা অন্যায়।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, খালেদা জিয়া একজন মজলুম নারী। আমরা দীর্ঘদিন বন্দি ছিলাম। মাওলানা মামুনুল হক দীর্ঘদিন বন্দি ছিলেন। বন্দিদের প্রতি বন্দিদের মায়া সবচেয়ে বেশি। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন, তোফাজ্জল হোসেন মিয়াজী, শায়খুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাসান জুনাঈদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com