1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

খাদ্যনিরাপত্তা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত।’ একই সঙ্গে উচ্চ প্রযুক্তি হস্তান্তর ও বিনিময় জোরদার করার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৬তম আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর করা সুপারিশে এসব কথা বলেন।

বাংলাদেশ প্রথমবারের মতো ঢাকার এই আঞ্চলিক ভার্চ্যুয়াল হাইব্রিড ইভেন্ট আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত।

শেখ হাসিনা তাঁর দ্বিতীয় সুপারিশে বলেন, কৃষি খাতে জৈব, ন্যানো, রোবোটিকসের মতো উচ্চ প্রযুক্তির হস্তান্তর ও বিনিময় এ অঞ্চলে এফএওর সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জোরদার করতে হবে।

তৃতীয় সুপারিশে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আধুনিক কৃষির জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন, সে জন্য কৃষি খাতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করা যেতে পারে।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারি অন্যান্য খাতের মতো কৃষি খাতেও প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২০ সালে মহামারির প্রাথমিক পর্যায়ে সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছিল। এতে উৎপাদক ও ভোক্তা—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।

শেখ হাসিনা বলেন, ‘তবে আমাদের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ দ্রুত এ খাতকে পুনরুদ্ধার করতে সাহায্য করেছে। খাদ্য উৎপাদন ও কৃষি উপকরণ সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য যান্ত্রিকীকরণসহ বিশেষ ব্যবস্থা নিয়েছি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, কীভাবে মানবজাতি একসঙ্গে কাজ করে কোভিড–১৯–এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, তাও এই মহামারি শিখিয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘খাদ্যনিরাপত্তা অবশ্যই মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ এশিয়ার প্রায় ৩০৫ দশমিক ৭ মিলিয়ন মানুষ এখনো ক্ষুধায় ভুগছে। আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে তাদের জন্য সহজে খাবারের ব্যবস্থা করতে পারি।’

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে এফএওর মহাপরিচালক কিউ দংইউ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com