1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

খাগড়াছড়িতে ‘কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে কবিতা, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হয়েছে ‘কবিতায় বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের আয়োজনে শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় ‘কবিতায় বিজয় উৎসব–২০২৫’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক শাহীন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, কবিতা ও সংস্কৃতির মধ্য দিয়েই পাহাড়ের সৌন্দর্য, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরা সম্ভব। তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজে যেন আর কোনো লড়াই বা বিভেদ না থাকে। জাতি, গোত্র ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।
কবি কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ মির্জা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কবি ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ এবং কবি ও সাংবাদিক আ ব ম ছালাউদ্দিন।
আলোচনা পর্বে বক্তারা পাহাড়ের বহুমাত্রিক সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কবিতা ও সংস্কৃতি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া একই স্থানে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পাহাড়ি ও বাঙালি শিল্পীদের নৃত্য, সংগীত ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি কবিতা, সংস্কৃতি ও সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে শান্তি ও সহাবস্থান আরও জোরদার করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com