1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

ক্ষতিগ্রস্ত গণপরিবহন শ্রমিকদের পাশে থাকবে দক্ষিণ সিটি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২ আগস্ট) সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, করোনা মহামারিতে গণপরিবহন বিশেষ করে গণপরিবহনের শ্রমিক ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কারও কাছে হাতও পাততে পারছে না। তাই দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনালে যত শ্রমিক আছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে আমরা ১০০ টন খাদ্য শস্য এবার বরাদ্দ নিশ্চিত করেছি। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যত বরাদ্দ পাওয়া যাবে, আমরা এখন থেকে চেষ্টা করব যেন তার একটি অংশ আমাদের শ্রমিক ভাইয়েরা পায়।

আমরা এখনও করোনা মহামারির মধ্যে বিরাজ করছি উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, করোনা মহামারির মধ্যেও মানুষ যাতে জীবন ও জীবিকার মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, অর্থনীতির চাকা সচল থাকে, মানুষ যেন ভালো থাকে, দুর্ভোগে না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

এ সময় সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, সেখানে আমাদের শ্রমিক ভাইয়েরা কীভাবে থাকবেন, কীভাবে অবস্থান, কীভাবে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়-সে বিষয়গুলো নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনশাল্লাহ আমরা একটি আধুনিক টার্মিনাল ঢাকাবাসীকে উপহার দেব।

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, ১৫ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com