1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ক্র্যাবের নতুন সভাপতি তমাল, সম্পাদক বিকু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৭১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অপরাধ বিটের সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে ২৮৯ ভোটারের মধ্যে ২৭১ জন ভোট দিয়েছেন।

মির্জা মেহেদী তমাল ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট ও দৈনিক আমাদের সময়ের মিজান মালিক পেয়েছেন ৫২ ভোট।

১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ পেয়েছেন ১১৬ ভোট এবং উমর ফারুক আলহাদী পেয়েছেন ২৩ ভোট।

সহ-সভাপতি পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহ. জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আবদুল বারী পেয়েছেন ১০৩ ভোট ও নিত্য গোপাল তুতু পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান-উ-জামান ৭০ ভোট ও আব্দুল লতিফ রানা ৫৯ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্টু। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ১১৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১০৩ ভোট।

এদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন, কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় এবং আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনটি পদে মো. আমানুর রহমান রনি, মোহাম্মদ জাকারিয়া ও সিরাজুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রম নির্ধারণের জন্য এসব পদে ভোট নেওয়া হয়। ভোটারদের রায়ে প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমানুর রহমান রনি। সিরাজুল ইসলাম ১৬১ ভোট পেয়ে দ্বিতীয় এবং মোহাম্মদ জাকারিয়া ৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

ক্র্যাব নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পারভেজ খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com