1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোপা আমেরিকা ফাইনালের দুই সপ্তাহ না পার হতেই আবারও দেখা যেতে পারে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার।

ফের বিশ্ব উপভোগ করতে পারে দক্ষিণ আমেরিকান ‘সুপার ক্লাসিকো’। আর সেই মহারণ হবে টোকিও অলিম্পিকের মঞ্চে। কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে লাতিন আমেরিকার দুই পরাশক্তির।

যদিও সেই যুদ্ধে মেসি, মার্তিনেজ- নেইমার, পাকুয়েতাদের মতো যোদ্ধাদের দেখা যাবে না। তবে তাতেও আগ্রহে এতটুকুন ঘাটতি হবে না।

কারণ ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনার পারদ চরমে ওঠা ম্যাচ।

তবে এ ক্ষেত্রে দুটি সমীকরণ অবশ্য রয়ে গেছে। তাহলো গ্রুপপর্বে শেষ ম্যাচে ব্রাজিল খেলবে সৌদি আরবের সঙ্গে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ম্যাচ দুটি আগে জিততে হবে। তারপরই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবা যাবে।

গ্রুপ সি-তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ তে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিল।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে ১-০ গোলে প্রথম জয়ের মুখ দেখে আলবিসেলেস্তেরা। কিন্তু উড়ন্ত সূচনা করেও নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের কাছে হোঁচট খেয়েছে সেলেকাওরা।

আর এতেই টোকিও অলিম্পিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ সি-তে অস্ট্রেলিয়ার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে আছে আর্জেন্টিনা।

পরের ম্যাচের স্পেন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তারা জিতলেও এই গ্রুপে তাদের দ্বিতীয় হয়ে থাকতে হবে।

অন্যদিকে এক জয় ও ড্রয়ে আইভরি কোস্টের সমান পয়েন্ট নিয়েও ডি গ্রুপের শীর্ষের আছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবকে হারাবে ব্রাজিল -এমনটাই আশা প্রায় সবার। অর্থাৎ ডি গ্রুপের শীর্ষস্থান নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে ব্রাজিলকে।

অন্যদিকে স্পেনকে হারাতে হবে ফার্নান্দো বাতিস্তার দলের। হারাতে পারলেও নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান নিয়েই কোয়ার্টারে উঠবে আর্জেন্টিনা।

তখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

আর সেই হিসেবের অপেক্ষা গুণতে হবে একদিন। আগামী ২৮ জুলাই বাংলাদেশ সময় দুপুর দুইটায় সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল। আর বিকেল পাঁচটায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com