1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

কোপা আমেরিকার সেরা গোলরক্ষক নির্বাচিত হলেন মার্তিনেজ

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোপা আমেরিকার এবারের আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়েনো মার্তিনেজ। পুরো আসরজুড়ে দুর্দান্ত গোলকিপিংয়ের ফল পেলেন তিনি। আসরের সাত ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক।

মূলত দলকে সেমি থেকে ফাইনালে তিনিই এনেছেন। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে কলম্বিয়ার ৩টি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। এতেই আসরের মহানায়ক বনে যান তিনি। আর ফাইনালে ব্রাজিলতো একটি গোলও দিতে পারেনি।

রিচার্লিসনের কল্যাণে একবার জালের দেখা পেয়েছে সেলেকাওরা, তবে অফসাইড ভাগ্যে তা আর ঝুলিতে জমা করতে পারেনি তারা। অথচ গোটা টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষের গোলরক্ষকদের সামনে ত্রাস ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা।

নিজেদের শেষ ২৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ৬১ বার বল জড়িয়েছে ব্রাজিল। এর মধ্যে কোপা আমেরিকায় ফাইনালের আগপর্যন্ত ৬ ম্যাচে ১২ গোল তাদের। অর্থাৎ প্রতি ম্যাচে দুইয়ের বেশি গোল করেছে তিতের শিষ্যরা।

আর সেই ব্রাজিলই একটি গোলও দিতে পারল না ফাইনালে। প্রতি ম্যাচে দুই বা ততোধিক গোল করা ব্রাজিল দলের ফাইনালে গোলশূন্য থাকার অন্যতম কারণ এমিলিয়েনো মার্তিনেজ। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোয় অবদান রেখেছেন তিনি।

পুরো ম্যাচে গোলপোস্ট বরাবর ১৩টি শট নিয়েছে ব্রাজিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। দুটি শটই ঠেকিয়ে দিয়েছেন মার্তিনেজ। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। সেই শট ঠেকান মার্তিনেজ।

মূলত এমন দুর্দান্ত পারফর্ম করেই কোপার সেরা গোলরক্ষক তকমা পান এমিলিয়েনো মার্তিনেজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com