1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

কোটি টাকার হেরোইনসহ ২ নারী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে এক কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার উজানপাড়া বাইপাস এলাকার গোলচেহেরা বেগম এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারী এলাকার রোজিনা বেগম।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা অভিযান চালিয়ে এক কেজি ১১২ গ্রাম হেরোইনসহ দুই নারীকে আটক করেন। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

তিনি আরো জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রতি সপ্তাহে হেরোইন নিয়ে রংপুরে এসে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com