1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

‘কোটি টাকা’র হৃদয় ঝড়ে উড়ে গেল খুলনা, কুমিল্লার সপ্তম জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বিপিএলের শুরুতে টানা চার ম্যাচ জিতে আসরে উড়ন্ত সূচনা করেছিল খুলনা টাইগার্স। তবে সেই জয়ের ধারা বজায় রাখতে পারেননি বিজয়-আফিফরা। পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হরেছে খুলনা। সবশেষ কুমিল্লার ব্যাটিং লাইনের কাছে পাত্তাই পায়নি তারা। খুলনাকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে লিটন-ফিজরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৬৫ রানের লক্ষ্য দেয় খুলনা। জবাব দিতে নেমে সাত উইকেট ও ২১ বলে হাতে থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা। ৯১ রানের দায়িত্বশীল ইনিংসে খেলে আরও একবার কোটি টাকার বিনিময়ে দলে ভিড়ানোর প্রতিদান দেন এই টাইগার ব্যাটার।

১৬৫ রানের জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। ৩ বলে ২ রান করে ক্যাচ আউট হন লিটন। তৃতীয় উইকেটে হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উইল জ্যাক। তবে ইনিংস বড় করতে পারেনি এই ইংলিশ ব্যাটার। ১০ বলে ১৮ রান করে মুকিদুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আসরের প্রথম ম্যাচ খেলতে নামা জনসন চার্লস। ৮ বলে ১৩ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। ২৭ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী।

ফিফটি পূরণের পর আরও বিধ্বংসী রুপ ধরেন হৃদয়। বলে বলে বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত জাকের আলীর ৩১ বলে ৪০ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে সাত উইকেট ও ২১ বলে হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

খুলনা টাইগার্সের হয়ে ওয়েন পার্নেল, মুকিদুল ইসলাম ও নাহিদ রানা একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা টাইগার্সের দুই ওপেনার আফিফ হোসেন ও অ্যালেক্স হেলস।। ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এই ইংলিশ ব্যাটার। তৃতীয় উইকেটে ১৩ বলে ১৮ রান করেন তিনি।

৩৩ বলে ২৯ রান করে আউট হন আফিফ। চতুর্থ উইকেটে ৩৩ বলে অর্ধশত রানের জুটি গড়েন লুইস ও মাহমুদুল। ১৯ বলে ২৮ রান করে আউট হন জয়। ম্যাথিউ ফোর্ডকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডান হাতি ব্যাটার।

২০ বলে ৩৬ রান করেন লুইস। মঈন আলীকে ছক্কা হাঁকাতে গিয়ে স্ট্যাম্পিং হন তিনি। এক বল পরেই বোল্ড হন লুক উড। শেষ পর্যন্ত নাসুমের ২ রান এবং পার্নেলের ১১ বলে ১৮ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com