1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

কোকাকোলার উত্তরাধিকারীকে মোটা অংকের টাকা জরিমানা, জানা গেল কারণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি ডেভিডের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। যৌন হেনস্থা মামলায় সংস্থার এক সাবেক কর্মীকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যৌন নিপীড়ন মামলায় এত বড় জরিমানার নির্দেশ যুক্তরাষ্ট্রে আগে সেভাবে শোনা যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকিভিয়াদেস ডেভিড আলকি ডেভিড নামে পরিচিত। তার বিরুদ্ধে সংস্থার এক সাবেক কর্মী তুলেছিলেন যৌন হেনস্থার মামলা। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন আলকি।

ওই নারী কর্মীর অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আলকি তাকে যৌন হেনস্থা করেছেন। এ মামলায় মার্কিন আদালতে ওই কর্মীর আইনজীবী বলেছেন, ‘এ মামলার ঘটনা খুবই নিন্দনীয়। ’

জানা যায়, আলকির বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার মামলা। ২০১৯ সালের এক মামলায় আলকিকে সতর্ক করে আদালত বলেছিলেন, কোনো নারীকে শারীরিকভাবে মারধর করার কথা ভুলেও যেন না ভাবেন তিনি। সেবারও কোকাকোলার এক নারীকর্মী মামলা করেছিলেন। সেই মামলায় মাহিম খান নামে কোকাকোলার সাবেক কর্মীর জয় হয়; ৫৮ মিলিয়ন ডলার জরিমানা দেন আলকি।

এখানেই শেষ নয়। নিপীড়নের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে আলকিকে। মামলাগুলিতে তাকে এবং তার কোম্পানিগুলিকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com