1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

কেন গুলি চালানো হলো, পুলিশকে জবাব দিতে হবে : রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোনোরকম উস্কানি না থাকা সত্ত্বেও কেন গুলি চালানো হলো, পুলিশকে এর জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের গ্রামে আয়োজিত শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে, সকালে কেন্দ্রীয় বিএনপির একটি প্রতিনিধি দল নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।

সেসময় রুমিন ফারহানা বলেন, ‘শুধু লিফলেট বিতরণ করার কারণে বিনা উস্কানিতে পুলিশ লীগ পাখির মতো গুলি করে নয়নকে হত্যা করেছে। তাকে হত্যার পর সেই মামলা না নিয়ে কেন বিএনপির অন্যান্য নেতাকর্মীদের আসামি করে মামলা করা হলো, তার জবাবও পুলিশকে দিতে হবে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘একদিন বাঞ্ছারামপুরের মাটিতেই নয়ন হত্যার বিচার করা হবে। এই ধরনের হত্যাকাণ্ডের জন্য র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই দিন বেশি দূরে নয়, সাধারণ মানুষ এখন পুলিশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা চায়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com