1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন, নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লায় যাত্রী পারাপারে নিয়োজিত একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফাতেমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ ৮ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ফরিদপুর জেলার বাসিন্দা। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা-নোয়াখালীগামী একটি মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিকট শব্দে এর চাকা ফেটে যায়। এমন সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মাধাইয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নেওয়ার পথে গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়। মাইক্রোবাসচালকসহ অন্তত ৮ যাত্রীকে সেখানে ভর্তি করা হয়।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com