1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

কুমিল্লার-চান্দিনায় শব্দর আলীর মৃ-ত্যু আত্ম-হ-ত্যা নয়, জমি সংক্রান্ত বিরোধেই তাঁকে হ-ত্যা, আটক ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি :  কুমিল্লার -চান্দিনায় বরকইট গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী শব্দর আলী (৪৫) আত্মহত্যায় মৃত্যু বরণ করেনি, তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর তিন মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে ১০ জুলাই রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রিনা বেগম, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার ১২ জুলাই রাতে ৩ জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
আটক কৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মৃত আহাম আলীর ছেলে, মো:ইউনুছ মিয়া ৫২ মো:আবুল হাশেম ৪২ ও মো:কুদ্দুস মিয়া ৫৫,
নিহতের স্ত্রী মামলার বাদী রিনা বেগম জানান- আমাদের পাশ্ববর্তী বাড়ির ইউনুছ ও তার ভাইয়েরা জমি বন্ধক দিয়ে এক বছর মেয়াদে আমার স্বামীর কাছ থেকে ৩ লক্ষ টাকা নেয়। মেয়াদ শেষে তারা আমাদেরকে জমি থেকে সরিয়ে দিলেও টাকা ফেরত দেয়নি, এ ঘটনায় একাধিবার ঝগড়া বিবাদও হয়েছে, চলতি বছরের ১৫ এপ্রিল ভোরে আমার স্বামী প্রতিদিনের ন্যায় মসজিদে ফজরের নামাজ আদায় করতে যায়, নামাজ শেষে তিনি বাড়ি না আসায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি , সকাল সাড়ে ৮টায় বিবাদী ইউনুছ মিয়া আমাদেরকে জানায় আমার স্বামী বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সাথে ফাঁ/সি/তে ঝুলে আ-ত্ম-হ-ত্যা করেছে, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর অর্ধেকেরও বেশি শরীর মাটিতে লুটে পড়ে আছে, মাথার অংশ গাছের সাথে বাঁধা, সে সময় আমরা মানসিকভাবেও চরম বিপর্যস্ত থাকায় থানায় আত্মহত্যার অভিযোগ করি, কিন্তু আমাদের ধারণা ছিল আমার স্বামীকে হ/ত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তিন মাস পর ময়না তদন্তের প্রতিবেদনে উঠে আসে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, ওই রিপোর্ট হাতে পেয়ে আমি ইউনুছ মিয়া, তার স্ত্রী ও তিন ভাইকে আসামী করে থানায় মামলা দায়ের করেছি, আমি আমার স্বামী হত্যার বিচার চাই ।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- ১৫ এপ্রিল বরকইট গ্রামের একটি পুকুর পাড়ের গাছের সাথে ঝুলে থাকা বরকইট গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী, শব্দর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা, হওয়ার পর থানায় একটি অ/প/মৃ/ত্যু মামলা দায়ের করা হয়, নিহতের ময়না তদন্তের প্রতিবেদনে উঠে আসে শব্দর আলী আত্মহত্যা করেনি, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা ৩ জনকে আটক করেছি, অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com