1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

*কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত*

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ়, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আয়োজন করেছে “সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬”।
অনুষ্ঠানটি শনিবার গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, জাহাঙ্গীর জমজম টাওয়ার (লেভেল–৫), ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লাতে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল; মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং), সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এবং কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু)। এছাড়াও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যান্ডের ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়।
পার্টনারস সামিটের অংশ হিসেবে আয়োজিত ওয়ার্কশপ সেশনে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল বিশ্বাস করে, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই টেকসই ব্যবসায়িক সফলতার মূল ভিত্তি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com