1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

কালিয়াকৈরে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পেশায় মুরগী ব্যবসায়ী।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুর নানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫২) কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সরকার পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া (এফডিসি গেট) এলাকার মোকলেছুর রহমানের বাড়িতে ভাড়া থেকে মুরগীর ব্যবসা করতেন।

শিশুর পরিবারের সদস্য ও মামলার অভিযোগে জানা যায়, কালিয়াকৈরের উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানে সোমবার দুপুরে মুরগী ক্রয় করতে যায় ১০ বছরের এক মেয়ে শিশু। এসময় মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই শিশুর ডাকা-চিৎকারে আশপাশের মুরুব্বি এবং যুব-সমাজ এগিয়ে এসে রফিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com