1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ফোনালাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান প্রতিমন্ত্রী খোলাইফি।
ফোনালাপের বিষয়টি জানিয়ে ড. খোলাইফি তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি উল্লেখ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা রয়েছে কাতারের।
এর আগে শনিবার পৃথক এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com