1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

কাটার মাস্টারের মাথায় আবারও বোলিংয়ের মুকুট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রায়ই শোনা যায়, হারিয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। তার বলে নেই আগের মতো ধাঁর। তবে পরিসংখ্যান অন্তত সেই কথার পক্ষে সায় দেয় না। কেননা প্রায় প্রতি টুর্নামেন্টেই সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ওপরের দিকেই থাকে এ বাঁহাতি পেসারের নাম। ব্যতিক্রম হলো না এবারের বিপিএলেও।

সবাইকে ছাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরেও সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ বাঁহাতি পেসার। কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুইবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি

১. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২. ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) – ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯
৫. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২

এছাড়া ফাইনাল ম্যাচে দুর্দান্ত শেষ ওভার উপহার দেওয়া শহিদুল ইসলাম ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন।

বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি

১. ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর)
২. আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর)
৩. কেভন কুপার (বরিশাল বুলস) – ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর)
৪. ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর)
৫. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর)
৬. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর)
৭. মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর)
৮. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com