1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

কাউখালীতে মারমা তরুনী ধর্ষণ মামলার মূল আসামী ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির কাউখালীতে মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূল আসামী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচাজ সাইফুল ইসলাম সোহাগ। এ মামলায় অপর আসামী রিমন চাকমাকে ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিম কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
এর আগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুনী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে। আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন। এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পযন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে। ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম (২৫) ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছিলো। এ ঘটনায় অপর আসামী রিমন চাকমাও পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, উক্ত ভিকটিম গত বৃহস্পতিবার হাসপাতালে এসে ভর্তি হয়েছিলো এবং ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা শেষে শনিবার সে হাসপাতাল ছেড়ে যায়। সূত্র জানায়, মেয়েটির শরীরে মারধরের আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com