1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

কাঁচামরিচ দীর্ঘদিন তাজা রাখবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রান্না করতে গেলে চাল, ডাল, লবণের পরেই প্রয়োজন পড়ে কাঁচা মরিচের। খাবারের স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি মেলা ভার। খাবারের গন্ধ ও ঝাঁজ আনতে কাঁচামরিচ তরকারিতে দিয়ে থাকেন অনেকে।

মাছ, মাংস, শাক, সবজি, ভর্তা, সালাদ ইত্যাদি তৈরিতে তো লাগেই, অনেকে আবার ভাতের সঙ্গে কাঁচামরিচ চিবিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু কাঁচা হঠাৎ করে মরিচের দাম বেড়ে যাওয়ায় বাজার থেকে একসঙ্গে বেশি পরিমাণ মরিচ কিনেন অনেকে। তাতে একটি সমস্যা, মরিচ বেশি দিন রাখলে পচে যায়।

তবে কয়েকটি কৌশল জানা থাকলে কাঁচামরিচ দীর্ঘদিন তাজা রাখতে পারবেন—

* কাঁচামরিচ পলিথিনের ব্যাগে ভুলেও সংরক্ষণ করবেন না। কারণ কাঁচামরিচ পলিথিন ব্যাগে রাখলে দ্রুত পচে যেতে পারে। যদিও রাখেন তাহলে জিপার ব্যাগে রাখতে পারেন।

* কাঁচামরিচের বোটা থাকলে তা দ্রুত পচে যায়। তাই কাঁচামরিচ সংরক্ষণ করতে বোটা ছাড়িয়ে রাখুন।

* বাজার থেকে মরিচ কিনে পানিতে পরিষ্কার করুন। এরপর পানি শুকিয়ে ফ্রিজে একটি ঢাকনা যুক্ত বক্সে রেখে দিন। ঢাকনার আগে একটা কাগজ বা টিস্যু পেপার রাখতে হবে। এতে মরিচগুলোকে শুষ্ক রাখবে। কয়েক দিন পর পর কাপড়, কাগজ বা টিস্যু পেপার ভেজা মনে হলে বদলিয়ে দিতে হবে।

* টিস্যু পেপার বক্সের নিচে রেখে তার ওপরে একটি রসুন রাখতে হবে। তারপর মরিচগুলোকে বক্সে দিতে হবে। এভাবে মরিচ প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

* অন্যান্য মসলার বা সবজির সঙ্গে কাঁচা মরিচ এক জায়গায় রাখবেন না। মরিচ সবসময় আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। কারণ অন্যান্য মসলার আর্দ্রতার সংস্পর্শে এলে মরিচ নষ্ট হতে শুরু করে।

* ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারেন। এটি করার সময় অবশ্যই লবণ দেবেন। তাহলে কাঁচা মরিচের গন্ধ ঠিক থাকবে। এরপর ডিপফ্রিজে রাখলেই ভালো থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com