1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা পুরস্কার পান তিনি।

‘সেরা বাঙালি’ পুরস্কার প্রাপ্তির পর চঞ্চল চৌধুরী বলেন, আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।

তিনি আরও বলেন, শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।

‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুইবাংলার সাড়া জাগানো এই অভিনেতা।

এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com