1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

করোনা মোকাবেলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৮৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আবু আশরাফ আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাত করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ করোনা মোকাবেলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com