1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা- সবমিলিয়ে সরকার ব্যর্থ। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি করে সরকার জনগণের জীবন বিপন্ন করছে। টিকা সংগ্রহ করে অবিলম্বে টিকা প্রদানের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী, উত্তর বিএনপির সদস্য সচীব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com