1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

করোনায় সিলেট বিভাগে একদিনে রেকর্ড ২০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ ও ৩০ জুলাই ১৭ জন করে মারা গিয়েছিলেন। এই দু’দিন সিলেট জেলায় ১৪ জন করে মারা গিয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পথে সিলেট জেলায় রেকর্ড সর্বোচ্চ ১৬ জন করোনায় মারা গেছেন। এদিন সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সবমিলিয়ে ৭১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ। তবে মৌলভীবাজারে শনাক্তের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া সিলেট জেলায় শনাক্তের হার ৩৮ দশমিক ৯ শতাংশ, হবিগঞ্জে ৩৫ দশমিক ৮৫ শতাংশ ও সুনামগঞ্জে ২৭ দশমিক ৯৫ শতাংশ।

নতুন করে সিলেটে ৪১৬ জন, সুনামগঞ্জে ৯৭ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ১২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জন রোগীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ওসমানী হাসপাতালের কোভিড ইউনিটে ৩০৪ জন রোগী ভর্তি আছেন; যার মধ্যে ৮ জন আইসিইউতে চিকিৎসাধীন। এই হাসপাতালে ১৫২ জন করোনার উপসর্গ নিয়ে ও ১৪৪ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বিভাগের চার জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৪৬৭ জন করোনা আক্রান্ত ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন।

এখন পর্যন্ত পুরো বিভাগে ৪২ হাজার ৭৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; যার মধ্যে ৩১ হাজার ৯৭৩ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৩ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com