1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

করোনার টিকা নেওয়ায় বয়সসীমা কমল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টিকা দেওয়ার বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

সোমবার ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হতো। এবার সেই অগ্রাধিকার তালিকায় যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের তালিকা আসতে হবে কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে।

কৃষক ও শ্রমিকদের রেজিস্ট্রেশনের বিষয়ে ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব বলেন, টিকা নিতে বর্তমানে তিন ক্যাটাগরিতে নিবন্ধন করতে হচ্ছে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে কৃষক ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশন সবার জন্য খুলে দেব।

ডা. শামসুল হক আরও বলেন, গতকাল এসব বিষয়ে সভা করে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের বিষয়টি আইসিটি মন্ত্রণালয় দেখছে, তাই তাদের তালিকা পাঠানো হচ্ছে। তারা সব কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ করে ফেললেই আমরা আগের মতো সবার জন্য রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দেব। তবে খুব বেশি সময় লাগবে না, অতি অল্প সময়ের মধ্যেই সেটা শুরু হবে বলে জানান ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব।

এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, টিকার নেওয়ার বয়সসীমা কমানোর বিষয়টি জোরালো বিবেচনায় আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com