1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

কয়রায় বাথরুম ঠিক করে দেওয়ার কথা বলায় হামলার শিকার মালিক পক্ষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : খুলনার কয়রায় বাথরুম মেরামত করে দেওয়ার কথা বললে মিস্ত্রী ও তার লোকজনদের দ্বারা হামলার শিকার হয়েছে মালিক পক্ষ।

২ এপ্রিল বুধবার সকালে বাগালী ইউনিয়নের উলার মোড় নামক বাজারে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান উপজেলার মহেশ্বীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের তাজেল সানার পুত্র রোকন সানা একই গ্রামের রাজ মিস্ত্রী মৃত জাবের সরদারের পুত্র বকুল সরদারকে দিয়ে ১ বছর পূর্বে পাকা বাথরুম তৈরী করে নেয়। তবে এটা নিচু করে তৈরী করে দেওয়ায় তা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে বিধায় তার এই সমস্যাটুকু ঠিক করে দেওয়ার জন্য রাজ মিস্ত্রী বকুলকে বার বার বলা হলে সেটা ঠিক করে দেওয়া হবে বলে জনায় সে। সম্প্রতি ঐ রাজমিস্ত্রী রোকন সানাকে বালু সিমেন্ট টাইলস কিনতে বলেন। তার কথা মতো তিনি সংস্কারের জিনিষপত্র ক্রয় করেন। ক্রয় করার পরেও মিস্ত্রী ঠিক করে না দিয়ে বিভিন্ন তালবাহনা করতে থাকেন। এমনকি মেরামত না করে দিয়ে বারবার ঘুরাতে থাকেন। বুধবার সকালে উলা বাজার মোড়ে চায়ের দোকানে রাজ মিস্ত্রী বকুলকে এটা মেরামত করে দেওয়ার কথা বললে। মিস্ত্রী ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে বের হয়ে তার লোকজনকে ফোন করলে তার ভাই ডব্লিউ সহ একই গ্রামের মিন্টু হাসান, হোসেন,বাবু, আলামিন সহ ৭/৮ টি মোটরসাইকেল যোগে এসে রোকন সানাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করা হয়। এত কিছুর পরেও প্রকাশ্য বাজারে এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্ষতি হবে বলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এতে ভীত হয়ে পড়ে রোকন সানা সহ মারপিটে আহত ব্যক্তিরা। তারা দুষ্কৃতকারী লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান রোকন সানা ও স্থানীয় ব্যবসায়ীরা।

কয়রা, খুলনা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com