1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা,খুলনা : খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।

২ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কয়রা উপজেলা শাখা এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলায় সাবেক ছাত্রদল একাদশ ১-০ গোলে বর্তমান ছাত্রদল একাদশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, যুবদল নেতা ইসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম , মিজানুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা , সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, মহাসিন হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু। শত শত দর্শক আনন্দঘনো পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন শিক্ষক মিহির কুমার মন্ডল, আঃ রাজ্জাক ও মোঃ শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com