1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

কয়রায় একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার,কয়রা, খুলনাঃকয়রায় একাধিক এফসিআর, সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামী গ্রেফতার হয়েছে।

২৮ ও ২৯ জানুয়ারী কয়রা থানা পুলিশের গ্রেফতারী পরোয়ানাভুক্ত তামিল বিশেষ অভিযানে কয়রা থানার এসআই রাজেত আলী, এএসআই আঃ সামাদ, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন, ফরিদ আহমেদ এর নেতৃত্বে কয়রা থানার বিভিন্ন সিআর, এফসিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো মহেশ্বরীপুর গ্রামের শওকত সরদারের পুত্র মোঃ আবু জাফর, মোঃ মোকসেদ গাজীর পুত্র মোঃ খোকন গাজী, মোঃ মোদিন শেখের পুত্র মোঃ শায়জদ্দিন শেখ, মোঃ ইউনুছ সরদারের পুত্র মোঃ ইস্রাফিল সরদার, হড্ডা গ্রামের ইমান আলী সরদারের পুত্র নূর ইসলাম সরদার ও দক্ষিণ বেদকাশীর জোড়শিং গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র সাবুল গাজী।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, দীর্ঘদিন যাবৎ পরোয়ানা ভুক্ত আসামীরা আত্মগোপনে ছিল। থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com