1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই সহযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান। অশ্রুসিক্ত কণ্ঠে তারা উল্লেখ করেন, করোনার থাবায় প্রথিতযশা শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা হারিয়ে যাচ্ছেন। ফকির আলমগীরের মতো সজীব একজন মানুষও রক্ষা পেলেন না এই মহামারির কবল থেকে। একাত্তরের দিনগুলো ছাড়াও পরবর্তী সময়ে ফকিরের স্মৃতিচারণ করেন এই দুই কণ্ঠযোদ্ধা।

ফকির আলমগীরের মৃত্যু সংবাদ জানার পরই সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা এক শোক সভার আয়োজন করে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। ফকির আলমগীরের স্মৃতিচারণের পর তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আরও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য শামীম আকতার শরিফ, আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিন এবং এ টি এম মাসুদ। অনুষ্ঠানে সদ্য প্রয়াত এই কণ্ঠযোদ্ধার প্রতি সম্মান জানাতে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। সবশেষে আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে বিশেষ মোনাজাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ফকির আলমগীরসহ অন্য সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com