1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

কঙ্গনার সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী রাসেল ক্রো!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাসেল ক্রোর পাশে কঙ্গনা রানাউতকে কেমন মানাবে? এ প্রশ্ন নিয়ে নায়িকার অনেক ভক্ত ভাবতে বসে গেছেন! অস্কার বিজয়ী হলিউড তারকার করা একটি টুইট থেকে নাকি এই ইঙ্গিতই পেয়েছেন তারা।

অবশ্য সরাসরি এ বিষয়ে কথা বলেননি ‘গ্লাডিয়েটর’ অভিনেতা। কঙ্গনার এক ভক্তের টুইট শেয়ার করেছেন তিনি। যেখানে প্রশ্ন তোলা হয়, দুই ইন্ডাস্ট্রির দুই তারকা একসঙ্গে কাজ করলে কেমন হয়।

রাসেল ও কঙ্গনার ছবি কোলাজ করে সৌম্য নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, “আচ্ছা, কেমন হয় যদি দুই ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই বিখ্যাত এবং দক্ষ তারকা একসঙ্গে কোনও ছবিতে হাজির হয়? একজন অস্কারজয়ী, অন্যজন চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী!”

একটিও বাড়তি শব্দ খরচ না করে ওই ফ্যানের টুইটটি রিটুইট করেছেন হলিউড তারকা। এরপর থেকে অনেকের মনে একটিই প্রশ্ন, তবে কি এই প্রস্তাব মনে ধরেছে রাসেলের?

নেটিজেনদের একটি বড় অংশ মনে করছে, কঙ্গনার ব্যাপারে খোঁজখবর নিয়েই পোস্টটি করেছেন অস্কারজয়ী অভিনেতা। মানে বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করার বিষয়টি তার বিবেচনায় আছে।

২০০১ সালে ‘গ্লাডিয়েটর’ ছবিতে মুখ্য চরিত্রে দুর্ধর্ষ পারফরমেন্সের সুবাদে সেরা অভিনেতা বিভাগে অস্কার জিতে নেন রাসেল। এ ছাড়া আ বিউটিফুল মাইন্ড, ৩:১০ টু ইউমা, লা মিজারেবল, দ্য ইনসাইডার, ম্যান অব স্টিলের মতো আলোচিত ছবি আছে তার ঝুলিতে। সামনে পরিচালক তাইকা ওয়াইতিটির ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতে গ্রিক দেবতা জিউসের চরিত্রে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com