1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

ওয়ানডে এলেই কেন বদলে যায় বাংলাদেশ?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশ। গতকাল জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন স্পিনাররা। দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ১০৮ রানেই অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ১ উইকেট হারিয়ে ১৭৬ বল হাতে রেখে বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

এবারের উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ হেরে রীতিমত কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। তবে ‘প্রিয়’ ওয়ানডে ফরম্যাটে ফিরেই দাপট দেখাল টাইগাররা। শুধু উইন্ডিজ সফরেই নয়, শেষ কয়েক বছর ওয়ানডে সংস্করণে অপ্রতিরোধ্য বাংলাদেশ দল। তামিম নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর যে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা, তার ৬টি জিতেছে বাংলাদেশ। ২০২০ সালে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর তামিমের নেতৃত্বে ২০টি ওয়ানডে খেলে জয় এসেছে ১৪ ম্যাচে।

ওয়ানডে সুপার লিগেও শক্ত অবস্থানে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। তাতে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ২০২৩ সালে বসতে যাওয়া ভারত বিশ্বকাপের সরাসরি পর্বে খেলা। কিন্তু অন্য দুই ফরম্যাট টেস্ট আর টি-টোয়েন্টি নাজুক অবস্থা বাংলাদেশের। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ জিতে ওয়ানডেতে ভালো করার রহস্য নিজেই জানালেন তামিম।

তামিমের ব্যাখ্যা, ‘আমরা এই খেলাটায় হয়তোবা একটু কমফোর্টেবল। বেশকিছু ম্যাচও খেলেছি এটাতে। ঘরোয়া ক্রিকেটেও আপনি যদি দেখেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আমার মনে হয় সব থেকে প্রতিযোগিতামূলক, যেটা আমরা বাংলাদেশে খেলি। সম্ভবত এই কারণেই আজ এই জায়গায় ফলাফলটা আসে। আর যে জায়গায় ফলাফল আসে, সেই জায়গার পরিবেশটা একটু ভিন্ন থাকে।’

এজন্য অবশ্য দলের প্রত্যেক সদস্যকে কৃতিত্ব দিলেন অধিনায়ক তামিম। তামিম বলেন, ‘তিনজন ক্রিকেটার (সাকিব, মুশফিক, ইয়াসির রাব্বি) মিসিং থাকলে একটু তো আত্মবিশ্বাস ওপর-নিচ হয়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বুঝতেই (বাকিরা) দেয়নি। মূল কথা হচ্ছে প্রত্যেকে জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। টেস্ট সিরিজ বলেন বা টি-টোয়েন্টি সিরিজ- সবাই চেষ্টা করেছে কিন্তু রেজাল্টটা আসেনি।’

অন্য দুই ফরম্যাটে বাংলাদেশ রীতিমতো নাস্তানাবুদ হয়েছে উইন্ডিজের কাছে। সে কারণেই দলের ভেতর তাড়না ছিল ওয়ানডেতে ভালো কিছু করার।

তামিমের ভাষ্য, ‘আমরা সবসময় চাচ্ছিলাম এখান থেকে কিছু একটা নিয়ে যেতে হবে। এটা শুধু আমার জন্য নয়, বাকি ১৫ জনের জন্য। ওদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। ওদের ইচ্ছার কারণেই হয়তোবা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com