1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালুর দাবি প্রবাসী সিলেটবাসীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ইউকে প্রতিনিধি : গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, লেস্টার–ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে গত ৩০ নভেম্বর লেস্টারের তাইবা লাউঞ্জে এক জনসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্‌ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. পারভেজ হারিছ, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব, আরাফাত বার্তা ও টিভির সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রব।

এ ছাড়া বক্তব্য দেন উপদেষ্টা এম. আছকির আলী, সহসভাপতি রকিব আলী, আমিনুর রহমান, আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং লেস্টারের কয়েকজন ইমাম ও সমাজসেবীকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা সিলেটবাসীর প্রতি দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণ, বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি এবং ২৩ বছরেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট না চালুর সমালোচনা করেন। পাশাপাশি বার্মিংহাম–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু, নো-ভিসা ফি হ্রাস এবং ব্রিটিশ পার্লামেন্টের প্রস্তাবিত নতুন ইমিগ্রেশন বিল বাতিলের দাবি জানান।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com