1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

এস‌এস‌সি পরীক্ষার্থী মেয়ে লাবণী এখন আব্দুল্লাহ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ছয় মাস আগে বিয়ে ঠিক করা হয় এসএসসি পরীক্ষার্থী লাবণী আক্তারের। তাতে সম্মতি ছিল না তার। শারীরিকভাবে তার কিছু পরিবর্তন ঘটছে সে কথা জানিয়েছিল মাকে। অবশেষ গতকাল শনিবার এলাকায় খবর ছড়িয়ে পড়ে, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে লাবণী। নাম রাখা হয়েছে আব্দুল্লাহ জিসান। চাঞ্চল্যকর এ ঘটনায় উৎসুক জনতা ছেলেতে রূপান্তরিত হওয়া লাবণীকে দেখতে ভিড় জমায় তার বাড়িতে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নঠুরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন- হর‌মোনজ‌নিত কার‌ণে রূপান্ত‌রিত হওয়ার এমন ঘটনা আগেও ঘ‌টে‌ছে।

রূপান্ত‌রিত হওয়া লাবণীর বাবা লাভলু মিয়া বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মে‌য়ের অঙ্গভঙ্গিসহ শরী‌রের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। গত বৃহস্পতিবার স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারি। প‌রে লাবণীর রূপান্ত‌রিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বা‌ড়ি‌তে ভিড় ক‌রছে।’ তার (লাবণী) শারীরিক গঠন অনেকটা পুরুষের মতো বলে জানান বাবা লাভলু মিয়া। এ ছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে।

লাবণীর মা পারভীন আক্তার বলেন, ‘ছয় মাস আগে মেয়ের বিয়ে ঠিক করা হয়। তখন সে বিয়েতে অসম্মতি জানায়। তার রূপান্তরিত হওয়ার ঘটনাটি বললে তিনি প্রথমে বিশ্বাস করিনি। পরে সব কিছু দেখে শুনে বিশ্বাস করি। আল্লাহ মেয়ে থেকে ছেলে বানিয়ে দিয়েছেন। আগে দুই মেয়ে ছিল। এখন এক ছেলে ও এক মেয়ে হওয়ায় আমরা খুশি।’

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী বলেন, ‘দেশে মাঝে-মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে ঘটে থাকে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com