1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

এসএসসি পাসে বিশেষজ্ঞ ডাক্তার!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:কোনোমতে এসএসসি পাস করেছেন তিনি। কলেজের মেঝেতে পা দিতে না পারলেও তিনি নামকরা সার্জন। শুধু নামের আগে ডাক্তার বা নামের পরে বিশেষ ডিগ্রি দিয়েও ক্ষান্ত হননি তিনি। ডাক্তারি জীবনে বেশ কয়েকজন রোগীর জটিল অপারেশনও করেছেন! নিজ এলাকায়ও রয়েছে তার বেশ নামডাক। ৭ বছর ধরে করছেন বিভিন্ন রোগের চিকিৎসা।

তবে বেশিদিন টেকেনি এসএসসি পাস এই ভুয়া সার্জনের চিকিৎসাজীবন। এতোদিন পর বেরিয়ে এল তার আসল পরিচয়। অবশেষে র‍্যাবের হাতে আটক হয়েছেন মো. জালাল হোসেন (৩৪) নামের এই প্রতারক।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। সোমবার অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পূর্বপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. জালাল হোসেন (৩৪) নামে এই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব-৭। আটক জালাল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী ইউনিয়নের রুহুল আমিন হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, নগরীর বন্দর থানার কলসিদীঘির পূর্বপাড়ে ‘আরকে ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসি খোলেন জালাল। সেখানে নিজে রোগী দেখার জন্য একটি চেম্বারও করেন। ওষুধ লেখার প্যাডে জালাল নিজেকে এমবিবিএস পাস ডাক্তার হিসেবে উল্লেখ করেন। এরপর সেখানে লোকজনকে জটিল রোগের চিকিৎসা ও অপারেশন করাতে থাকেন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, আটক জালাল দীর্ঘদিন ধরে প্রতারণা করে লোকজনকে চিকিৎসা দিয়ে আসছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com