1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এ বছরের এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। এবার করোনাভাইরাসের কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেছে।

গত ২৭ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ আগামী ১৪ নভেম্বর চূড়ান্ত করে রুটিন প্রকাশ করা হয়। সে অনুসারে প্রথম দিন ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সকালে এবং হিসাব বিজ্ঞান বিকালে অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর (তত্ত্বীয়) রাসায়ন, ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া ((তত্ত্বীয়)) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর ভূগোল ও পরিবেশ, ২২ নভেম্বর উচ্চতর গণিত, জীববিজ্ঞান সকালে এবং ফিন্যান্স ও ব্যাকিং বিকালে অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে আর বিকালে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সূচির বিশেষ নির্দশনায় বলা হয়, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এমসিকিউ সিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com