1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

এস,আই-মাসুদ রানা ও ছাত্রলীগ নেতা সাগর এর নির্যাতনে নিঃস্ব একটি পরিবার।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর খালিশপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী,খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান সাগরকে পুনর্বাসন ও টাকার বিনিময় সাধারণ মানুষদের বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে খালিশপুর থানার এসআই মাসুদ রানা এর বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান খুলনার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা সাগরের সাথে রয়েছে এস আই মাসুদ রানার নিবিড় সম্পর্ক।
মাদক ব্যবসায়ী সাগরের যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকেন এসআই মাসুদ রানা।
সাগর এর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, তাকে বিভিন্ন পুরাতন মামলার চার্জশিটে জড়িয়ে দেন এসআই মাসুদ রানা।
এবং সেই মামলার সাক্ষী হন স্বয়ং সাগর নিজেই।

খোঁজ নিয়ে জানা যায় এই আওয়ামী পন্থী পুলিশ সদস্য এর বিভিন্ন অপকর্ম ইতিপূর্বে একাধিক পত্রপত্রিকায় উঠে এসেছে,
কিন্তু
আওয়ামী নীতি নির্ধারকদের সাথে সখ্যতা থাকার কারণে কখনোই জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি এই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে।
মাদক ব্যবসায়ী দের সাথে আঁতাত করে কামিয়াছেন লক্ষ লক্ষ টাকা।

ভুক্তভোগীর বাবা
মোঃসেলিম বলেন
সাগর ও মাসুদ রানা এর তান্ডবে আজ পথের ফকির হয়ে গিয়েছে তার পরিবার।
প্রতিবন্ধী বাবা-মায়ের একমাত্র উপার্জন সক্ষম ছেলেকে বারবার বিভিন্ন মামলায় জড়িয়ে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা।

বারবার খুলনা পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও, মাসুদ রানার অত্যাচারের হাত থেকে নিস্তার পাননি ভুক্তভোগী পরিবার।

উক্ত বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না।
মাসুদ রানার এসব কর্মকাণ্ড সম্পর্কে তিনি পূর্বে অবগত ছিলেন না।
এসআই মাসুদ রানার কর্মকাণ্ড সম্পর্কে,
উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com